পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপন, সাড়ে ৩ লাখ সবুজ কর্মসংস্থানের পরিকল্পনা
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৪:১৮ পিএমআপডেট : ১১ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
পরিবেশ সুরক্ষায় সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।
আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে সরকার। এর মাধ্যমে সাড়ে ৩ লাখ সবুজ কর্মসংস্থান তৈরির পরিকল্পনার কথা জানানো হয়েছে বাজেট প্রস্তাবে।
এছাড়া বায়ুদূষণ দূষণ, ই-বর্জ্য, প্লাস্টিক বর্জ্যরোধসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বাজেটে।
জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলছে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার গাছের চারা রোপণ করা হবে। এছাড়া ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার এবং ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
বসতবাড়ি বনায়ন কর্মসূচির আওতায় ৫৬ লাখ চারা রোপণের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে নিজ নিজ বাড়ি বা আঙিনায় ১ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও সমন্বিত নৌপরিবহন ব্যবস্থা শক্তিশালী করতে আধুনিক বন্দর অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে।
বাজেট ২০২৬-২৭

বিষয়: