স্টার্টআপ খাতে ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির ঘোষণা

আপডেট : ১১ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের স্টার্টআপ খাতের বিকাশে একাধিক ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ের সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে।

বাজেটে বলা হয়েছে, স্টার্টআপ প্রতিষ্ঠান কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট এবং স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাটও সম্পূর্ণ অব্যাহতির আওতায় আনা হবে।

প্রস্তাব অনুযায়ী, এসব ভ্যাট অব্যাহতির সুবিধার মেয়াদ আগামী ৩০ জুন ২০৩৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ‘স্টার্টআপ তহবিল’ খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল।