২০২৬-২৭ বাজেট

বাজেটে বাড়ছে শিক্ষা খাতে বরাদ্দ

আপডেট : ১১ জুন ২০২৬, ০৫:৪১ পিএম

২০২৬-২৭ অর্থবছরে শিক্ষার জন্য ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত বছরের তুলনায় এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বাজেট উত্থাপন করেন তিনি।

২০২৫-২৬ অর্থবছরে ছিলো ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপি’র ১.৩৯ শতাংশ।

গত অর্থবছরের তুলনায় এ বছর বরাদ্দ বেড়েছে প্রায় ৪৩ হাজার কোটি টাকা।

বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এখন থেকে কারিক্যুলামে তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে। এর আওতায় জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষার মতো আন্তর্জাতিক ভাষাগুলো শেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা। এর জন্য সরকার তৃতীয় ভাষাজ্ঞানসম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে সেসকল দেশে উচ্চশিক্ষায় গমনেচ্ছুদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করছে।

এছাড়া, মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে।