ফ্যামিলি কার্ডে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৪:১৭ পিএমআপডেট : ১১ জুন ২০২৬, ০৪:১৭ পিএম
ছবি: সংগৃহীত
আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।
দারিদ্র্য ও বৈষম্য কমিয়ে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে করতে এ প্রস্তাব করা হয়েছে। সরকারের ‘সিগনেচার প্রোগ্রাম’ হিসেবে উল্লেখ করা ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পরিবারের প্রধান নারী সদস্যকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে।
সরকার ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে কর্মসূচিটি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে এর পাইলট কার্যক্রম শুরু হয়েছে।
বাজেট প্রস্তাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও স্বামী-নিগৃহীতা নারীদের ভাতা কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ৬৫ বছর বা তার বেশি বয়সী সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে বিনা ভাড়ায় ভ্রমণ এবং মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের প্রস্তাব করা হয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট প্রস্তাব অনুযায়ী, প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ৩৮ লাখ করা হবে এবং মাসিক ভাতা বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হবে।
এ ছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতাভোগীর সংখ্যা ১ লাখে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। স্তরভেদে তাদের মাসিক ভাতা ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানো হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।
বাজেট ২০২৬-২৭

বিষয়: