প্রকাশ : ১১ জুন ২০২৬, ০২:২৬ পিএমআপডেট : ১১ জুন ২০২৬, ০২:২৬ পিএম
নতুন অর্থবিলে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা আগামী পাঁচ করবর্ষের জন্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
বাজেট সংক্রান্ত নথি থেকে জানা যায়, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত বার্ষিক আয়ের বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৪ লাখ টাকা ও ২০৩০-৩১ করবর্ষে সাড়ে ৪ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া, বিশেষ শ্রেণির করদাতাদের জন্যও করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। নারী ও ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য করমুক্ত বার্ষিক আয়ের সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে ৪ লাখ ২৫ হাজার, তার পরের দুই করবর্ষে সাড়ে ৪ লাখ ও ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তৃতীয় লিঙ্গের ও প্রতিবন্ধী করদাতাদের জন্য করমুক্ত বার্ষিক আয়ের সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে ৫ লাখ, তার পরের দুই করবর্ষে ৫ লাখ ২৫ হাজার ও ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ ৭৫ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
নথিতে গেজেটভুক্ত আহত মুক্তিযোদ্ধা ও "জুলাই যোদ্ধা"-দের জন্য করমুক্ত বার্ষিক আয়ের সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে ৫ লাখ ২৫ হাজার, তার পরের দুই করবর্ষে সাড়ে ৫ লাখ ও ২০৩০-৩১ করবর্ষে ৬ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া, প্রতিবন্ধী ব্যক্তির পিতা-মাতা কিংবা অভিভাবকদের জন্য প্রতি প্রতিবন্ধী সন্তান কিংবা পোষ্যের জন্য হার ৫০ হাজার টাকা বাড়বে।
ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে বার্ষিক আয় ৩ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত হলে কর শূন্য, এবং এর পরবর্তী ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের জন্য ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের জন্য ২০ শতাংশ ও পরবর্তী ২০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ কর এবং ৩৫ লাখ ৭৫ হাজার টাকার বেশি অবশিষ্ট আয়ের ওপর ৩০ শতাংশ কর প্রযোজ্য করার প্রস্তাব রাখা হয়েছে।
একই শ্রেণিতে ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে বার্ষিক আয় ৪ লাখ টাকা পর্যন্ত হলে কর শূন্য, এবং এর পরবর্তী ২০ লাখ টাকা বার্ষিক আয় পর্যন্ত একইভাবে করের হার বাড়বে। পরবর্তী ২ কোটি ৬৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ৩০ শতাংশ এবং ৩ কোটি টাকার বেশি অবশিষ্ট আয়ের ওপর ৩৫ শতাংশ কর প্রযোজ্য করার প্রস্তাব রাখা হয়েছে।
২০৩০-৩১ করবর্ষে বার্ষিক আয় ৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হলে কর শূন্য, এবং আবারও এর পরবর্তী ২০ লাখ টাকা বার্ষিক আয় পর্যন্ত একইভাবে করের হার বাড়বে। এর পরবর্তী ২ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ৩০ শতাংশ ও ৩ কোটি টাকার বেশি অবশিষ্ট আয়ের ওপর ৩৫ শতাংশ কর প্রযোজ্য করার প্রস্তাব রাখা হয়েছে।
বাড়ছে করমুক্ত আয়ের সীমা

বিষয়: