দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৪:৩৮ পিএমআপডেট : ১৫ মে ২০২৬, ০৪:৩৮ পিএম
বাংলাদেশে বর্তমানে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৪ই মে পর্যন্ত দেশের গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ কিছুটা কম, যা বর্তমানে ২৯ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে মূলত নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায়গুলো বিয়োগ করলে নিট রিজার্ভের প্রকৃত চিত্র পাওয়া যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের রিজার্ভের এই অবস্থান বৈদেশিক খাতের স্থিতিশীলতাকেই তুলে ধরে।

সূত্র: বাসস
বিষয়: