হামে দুই মাসে ৪৫১ শিশুর মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২৬, ০৫:৩৯ পিএম

হাম ও হামের উপসর্গ নিয়ে দুই মাসে সারা দেশে ৪৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গে মারা গিয়েছে ৩৭৭ শিশু এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৪ জন শিশুর।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নিয়ে মৃত্যু হয়েছে ১২ শিশুর। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮ শিশুর এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪ শিশুর।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ৪ই মে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ই মে পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৫ হাজার ৬১১ শিশুর। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ শিশু। 

এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে ৩৬ হাজার ৫৫ শিশু।