৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে অর্থ বছরের জন্য ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

আপডেট : ১১ জুন ২০২৬, ০৪:০১ পিএম

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে তার প্রস্তাবিত বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে অর্থ বছরের জন্য ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। 

ঘাটতি নির্বাহে যেখানে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি এবং বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা ধরা হয়েছে।

শিক্ষাখাতে বরাদ্দ বাড়লো

শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা করা হয়েছে বাজেটে, যা জিডিপির ২ শতাংশ।  
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে ছিলো ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা ছিলো জিডিপি’র ১.৩৯ শতাংশ