বিএনপি কেন আজও জনপ্রিয় দল? উত্থান-পতন-পুনরুত্থানের গল্প

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

বাংলাদেশের রাজনীতি বুঝতে হলে শুধু সরকার বদলের হিসাব করলে হবে না। বুঝতে হবে সেই রাজনৈতিক শক্তিগুলোকে, যারা রাষ্ট্রের ক্ষমতা কাঠামো ভেঙেছে, আবার নতুনভাবে গড়ে তুলেছে। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উত্থান, পতন এবং সাম্প্রতিক পুনরুত্থানের দীর্ঘ ও জটিল ইতিহাস।

১৯৭৮ সালে রাষ্ট্রক্ষমতার ভেতর থেকে জন্ম নেওয়া বিএনপি কীভাবে অল্প সময়ের মধ্যেই গণভিত্তিসম্পন্ন দলে পরিণত হয়? কীভাবে জিয়াউর রহমানের নেতৃত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্ম–রাষ্ট্রের নতুন সম্পর্ক এবং বহুদলীয় গণতন্ত্রের বয়ান দলটিকে জনপ্রিয় করে তোলে? এই ভিডিওতে থাকছে-

• পঁচাত্তর পরবর্তী রাজনৈতিক শূন্যতায় বিএনপির উত্থান

• জিয়াউর রহমানের আদর্শিক ও রাজনৈতিক ভূমিকা

• ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ও নেতৃত্ব সংকট

• এরশাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার উত্থান

• নব্বইয়ের গণঅভ্যুত্থান ও ক্ষমতায় ফেরা

• তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক, ১৯৯৬ ও ২০০১ নির্বাচন

• ওয়ান-ইলেভেন, মাইনাস টু ফর্মুলা ও দমন-পীড়ন

• টানা দেড় দশকের বেশি বিরোধী রাজনীতি ও নির্বাচন বর্জন

• চব্বিশের গণঅভ্যুত্থান এবং বিএনপির পুনর্জাগরণ

• তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও ভবিষ্যৎ রাজনীতি এক সময় বিএনপির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, বর্তমান সম্ভাবনা, আল জাজিরার বিশ্লেষণ, গবেষক ও লেখক রওনক জাহান ও মহিউদ্দিন আহমদের পর্যবেক্ষণ এবং ঐতিহাসিক দলিল—সবকিছু মিলিয়ে এই ভিডিওটি বিএনপির ৪৭ বছরের রাজনৈতিক যাত্রার তথ্যচিত্র। যেসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে-

• বিএনপির এই পুনরুত্থান কি কেবল সাংগঠনিক শক্তির ফল?

• নাকি রাষ্ট্র, অর্থনীতি ও দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের সংকটই দলটিকে সামনে ঠেলে এনেছে?

• ভবিষ্যতের বাংলাদেশে বিএনপি কীভাবে নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে?