তুরস্ক কেন মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণে জড়াচ্ছে?

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর মালিক তুরস্ক। এই তুরস্কই আবার ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।

তার আশেপাশের দেশ ইরাক, সিরিয়া ও ইরানে অস্থিতিশীলতা ও যুদ্ধ। পৌনে এক শতাব্দী ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলো জড়িয়ে আছে পৃথিবীর অন্যতম ভয়াবহ সংঘাতে। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চলই একসময় ছিলো তুরস্কের অটোমান সাম্রাজ্যের অধীনে।

একদিকে ধর্মনিরপেক্ষ সামরিক জোট, আরেকদিকে ইসলামী বিশ্বে প্রভাবের মধ্যে ভারসাম্য কীভাবে ধরে রাখবে তুরস্ক? কেন দেশটি মধ্যপ্রাচ্যের সামরিক জোটগুলোতে আগ্রহ দেখাচ্ছে? কেনই বা জড়াতে চাচ্ছে এই অঞ্চলের জটিল ভূ-রাজনৈতিক হিসাবনিকাশে?