ইরানের পাহলভি রাজবংশের উত্থান, পতন ও পুনরুত্থানের গল্প

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

এক সময় তেহরানকে বলা হতো ‘মিডলইস্টের প্যারিস’। আধুনিকতা, শিল্প-সংস্কৃতি ও পশ্চিমা জীবনধারার প্রতীক ছিল ইরান। সেই ইরান গড়ে উঠেছিল পাহলভি রাজবংশের হাত ধরে। কিন্তু উন্নয়নের আড়ালে ক্ষোভ জমেছিল দমনপীড়ন, স্বৈরতন্ত্র ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে। ১৯৭৯ সালের বিপ্লবে পতন ঘটে শাহ মোহাম্মদ রেজা পাহলভির। রাজতন্ত্রের অবসান হয় ইরানে। কিন্তু ৪৬ বছর পর, আবারও আলোচনায় সেই রাজবংশ।

গণআন্দোলনে ইরানের রাজপথে শোনা যাচ্ছে রেজা পাহলভির নাম। এই ভিডিওতে রয়েছে- কেন আবার পাহলভি? কেমন ছিল তাদের শাসন? কেন পালাতে হয়েছিল শাহকে? আর আদৌ কি নির্বাসিত যুবরাজ ফিরতে পারবেন ইরানের ক্ষমতায়? ভিডিওতে আরও রয়েছে- পাহলভি রাজবংশের উত্থান, প্রধানমন্ত্রী মোসাদ্দেগকে অপসারণে সিআইএর অভিযান ও ১৯৫৩-এর অভ্যুত্থান, শ্বেত বিপ্লব ও আধুনিক ইরান, বিপ্লব, নির্বাসন ও বর্তমান রাজনীতি। ইরানের পাহলভি রাজবংশের উত্থান, পতন ও পুনরুত্থানের ইতিহাস। রেজা খান থেকে রেজা শাহ পাহলভি, শাহ মোহাম্মদ রেজা পাহলভি, শ্বেত বিপ্লব, উন্নয়ন, নারীর স্বাধীনতা, স্বৈরশাসন এবং বর্তমান ইরান সংকটে রেজা পাহলভির ভূমিকা- সবকিছুর বিশ্লেষণ দেখুন।