কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা 

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে স্প্যানিশ খেলোয়াড়দের উপর হাত তোলা ও শৃঙ্খলাভঙ্গের অপরাধে আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শাস্তির মুখোমুখি হয়েছেন দলের খেলোয়াড়, সহকারি কোচ, এমনকি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এএফএ) বড় অঙ্কের জরিমানা করেছে ফিফা। 

ফাইনাল ম্যাচে পরাজয়ের পর বিপক্ষ দলের খেলোয়াড়দের উপর হাত তোলার কারণে আর্জেন্টিনা দলের তিন খেলোয়াড়কে কঠোর শাস্তি দিয়েছে ফিফা। তাদের মধ্যে সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ফাইনালে স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগে তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় এক কোটি টাকারও বেশি।

আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত আর্জেন্টিনার মোট ১০টি ম্যাচ রয়েছে। ফলে এই নিষেধাজ্ঞার কারণে আগামী এক বছর জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন না পারেদেস।

শাস্তি পাওয়া বাকি দুই খেলোয়াড় হলেন নাহুয়েল মলিনা ও থিয়াগো আলমাদা। মলিনাকে ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকেও ৯০ হাজার ডলার জরিমানা দিতে হবে। অন্যদিকে আলমাদা পেয়েছেন এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং তাকে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো আয়ালাকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই সঙ্গে ৩০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। অন্যদিকে, বিশৃঙ্খলার অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ৩ লাখ ২১ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৩ কোটি ৯২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানার মধ্যে ১ লাখ ডলার বর্ণবাদবিরোধী বিভিন্ন কর্মসূচিতে ব্যয় করতে এএফএকে নির্দেশ দিয়েছে ফিফা।

সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ-সংক্রান্ত রাজনৈতিক ব্যানার প্রদর্শন এবং গ্যালারিতে সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান দেওয়ার ঘটনাকেই এই শাস্তির কারণ হিসেবে উল্লেখ করেছে ফিফা।

এদিকে, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে। আপিল খারিজ হলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পরিকল্পনাও রয়েছে এএফএর।