ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনার পর ফিফাকে ইউয়েফার আইনি চিঠি
আলাপ ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএমআপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৭:০৪ পিএম
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং ইউয়েফা প্রেসিডেন্ট আলেকসান্ডার সেফেরি।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপের বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে সংকট আরও বাড়ছে। সম্ভাব্য আইনি প্রক্রিয়ার প্রস্তুতির অংশ হিসেবে ফিফাকে ‘ডকুমেন্ট প্রিজারভেশন লেটার’ পাঠিয়েছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা।
মঙ্গলবার উয়েফা আল জাজিরাকে করা ইমেইলে নিশ্চিত করেছে, তারা ফিফাকে 'ডকুমেন্ট প্রিজারভেশন লেটার' পাঠিয়েছে। এই চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বলা হলো, সম্ভাব্য প্রমাণ হিসেবে ব্যবহার হতে পারে এমন সব তথ্য, নথি, ই-মেইল ও অন্যান্য ইলেকট্রনিক বার্তা সংরক্ষণ করতে হবে ফিফাকে।
ইনফান্তিনোর পরিকল্পনায় বিশ্বকাপের বাণিজ্যিক আয়ের অংশীদারিত্ব বিক্রি করে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ডলার সংগ্রহের উদ্যোগ নেওয়াকে ঘিরেই শুরু হয় বিতর্ক।
সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের নামও আলোচনায় আসে। পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়ে ফিফা। সবশেষ শনিবার এই পরিকল্পনা থেকে তারা সরে আসে।
প্রস্তাবটি সামনে আসার পর থেকেই ইউয়েফা আইনি পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করে আসছিল। এরই মধ্যে সংস্থাটির ৫৫টি সদস্য ফেডারেশন একমত হয়ে জানায়, পরিকল্পনা কার্যকর হলে তারা ফিফার সব কার্যক্রম ও প্রতিযোগিতা বয়কট করবে।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, উয়েফার আইনজীবীরা ফিফাকে পাঠানো নোটিশে জানিয়েছেন, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ পরিকল্পনা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়ে আইনি ব্যবস্থা, সালিশ কিংবা নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ দাখিলের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। নোটিশে আরও সতর্ক করা হয়েছে, প্রাসঙ্গিক কোনো তথ্য বা ফাইল নষ্ট, পরিবর্তন বা গোপন করা হলে তা প্রমাণ নষ্ট করার শামিল হিসেবে বিবেচিত হতে পারে।
এদিকে সুইডিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী মার্চে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইনফান্তিনোর বিকল্প প্রার্থী খুঁজতে কাজ করছে ইউয়েফা।
তারা শনিবার সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ইনফান্তিনো বিশ্ব ফুটবলের আস্থা হারিয়েছেন। ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সব ধরনের বিকল্প খোলা রাখা উচিত।

বিষয়: