রাজনীতির মাঠেই থাকছেন তাজনূভা জাবীন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থান—সেই সময়ের পরিচিত মুখ তাজনূভা জাবীন। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পর যুগ্ম আহ্বায়ক হিসেবে যুক্ত হলেও, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ভোটের জোটের সিদ্ধান্তে তিনি দল থেকে পদত্যাগ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপি–জামায়াত জোট ঘিরে যখন রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন, ঠিক তখনই আলাপ-এর কথা চলুক পডকাস্টে মুখোমুখি হয়েছেন তাজনূভা জাবীন।

এই আলোচনায় রয়েছে-

>এনসিপির ভেতরের রাজনৈতিক নীতি ও সিদ্ধান্তপ্রক্রিয়া

>জামায়াতে ইসলামীর সঙ্গে জোট কতটা টেকসই?

>দল ছাড়ার পেছনের কারণ ও ভেতরের অভিজ্ঞতা

>এনসিপির ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ

তাজনূভা জাবীনের নিজস্ব রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিমণ্ডল ও সম্ভাব্য গতিপথ বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, নতুন দল, জোট রাজনীতি ও ভবিষ্যৎ নির্বাচন নিয়ে খোলামেলা ও বিশ্লেষণধর্মী আলোচনা শুনতে পুরো পডকাস্টটি দেখুন।