আমি বিএনপির কোনো নেতার কাছেই নমিনেশন চাইনি: ব্যারিস্টার রুমিন ফারহানা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএমআপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএম
সংসদে, রাজপথে, সোশ্যাল মিডিয়ায় সবসময়ই সরব তিনি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য। দীর্ঘ সময় বিএনপির রাজনীতি করেছেন। এখন দল ছেড়ে স্বতন্ত্র এমপি। ব্যারিস্টার রুমিন ফারহানা পরিচিত তার তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষণ এবং স্পষ্টবাদিতার জন্য।
পডকাস্ট ‘কথা চলুক’-এর এই পর্বে তিনি কথা বলেছেন দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে। আলোচনা ছিলো চলমান গ্যাস ও জ্বালানি সংকট, দুর্নীতি। তিনি মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক নেতারা জাতীয় স্বার্থ নিয়ে মাথা ঘামান না। বরং বেশিরভাগ এমপির মূল লক্ষ্য থাকে পাঁচ বছরে শতকোটি টাকা বানিয়ে রাজনীতি থেকে বেরিয়ে যাওয়া।
এছাড়া, বর্তমান সরকারের ক্ষমতার অদৃশ্য উৎস এবং রাজনীতিতে কোনো গ্রুমিং ছাড়াই ‘রাজার ছেলে রাজা হওয়ার’ প্রবণতা নিয়ে তিনি খোলামেলা সমালোচনা করেছেন। অনেকের সন্দেহ, তিনি আওয়ামী লীগে যোগ দিচ্ছেন কি-না, সে বিষয়েও তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, বিএনপির কোনো নেতার কাছেই তিনি নমিনেশন চাননি। আওয়ামী লীগ নিয়ে তিনি স্পষ্ট করেই বলেছেন এর সমর্থকদের বঙ্গোপসাগরে ফেলে না দিয়ে এলে কোনো রাজনৈতিক দলের মৃত্যু ঘটানো এভাবে সম্ভব নয়।