আইনশৃঙ্খলা নিয়ে নেতিবাচক পারসেপশন দূর করতে হবে সরকারকে: তথ্য উপদেষ্টা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএমআপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম
চিকিৎসা পেশায় না গিয়ে ছেড়ে ফিল্মে মনোযোগ। তারপর রাজনৈতিক বিশ্লেষণে যুক্ত হওয়া। সময়ের পরিক্রমা ডা. জাহেদ উর রহমান এখন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে কাজ করছেন সরকারের পলিসি ও স্ট্র্যাটেজি নিয়ে। আলাপ-এর পডকাস্ট কথা চলুক-এ তিনি বলেছেন, বাইরে থেকে সমালোচনা করার চেয়ে সরকারের ভেতর থেকে পলিসি নির্ধারণ করা ভীষণ কঠিন কাজ। তবে কোনো সরকার স্বৈরাচারী রূপ নিলে তিনি সমালোচনা জারি রাখবেন। তিনি মনে করেন, দেশে বর্তমানে মতপ্রকাশের অবারিত স্বাধীনতা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তৈরি হওয়া নেতিবাচক পারসেপশন দূর করতে সরকারকে আরও সতর্ক হতে হবে। এছাড়া কথা বলেছেন ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে। বিশেষ প্রতিনিধি নাহিদ হোসেনের সাথে কথোপকথনে তিনি জানিয়েছেন প্রথাগত রাজনীতির জটিলতার কারণে ভবিষ্যতে সংসদীয় রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আপাতত তার নেই।