দেশের পরিস্থিতি জানাতে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

দেশের সর্বশেষ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ এএম

দেশের সর্বশেষ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আলাপকে জানিয়েছে, ব্রিফিংয়ে কূটনীতিকদের সামনে সরকারের অবস্থান তুলে ধরবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

ব্রিফিংয়ে অংশ নিতে ঢাকায় অবস্থিত সব বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে এই ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে। এসব ঘটনায় সরকারের অবস্থান ও দেশের সার্বিক পরিস্থিতি কূটনীতিকদের সামনে তুলে ধরা হতে পারে।

তবে ব্রিফিংয়ের আলোচ্য বিষয় সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।