শেখ হাসিনা রাজনীতি করতে চাইলে ফিরবেন: মো. তারেক রহমান

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

পডকাস্ট ‘কথা চলুক’-এর এই পর্বের অতিথি আমজনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে সফরসঙ্গী হিসেবে তার অভিজ্ঞতা, সোশ্যাল মিডিয়ায় 'আমতারেক' নামের ট্রলিং, নিজের রুটি-রুজি, পে-স্কেল, শ্রমিক আন্দোলন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি নিজের মতামত তুলে ধরেছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানপরবর্তী সময়ে জামায়াতের ভূমিকা, মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি করা বিতর্ক, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।