সংবিধান সংশোধন নাকি সংস্কার? ১৮তম সংশোধনীর আইনি ও রাজনৈতিক আলোচনা | ড. কাজী জাহেদ ইকবাল

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয়, সংবিধান সংশোধন নাকি সংবিধান সংস্কার? চব্বিশের গণঅভ্যুত্থানের পর সংবিধান সংস্কারের যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বিদ্যমান আইনি কাঠামোর ভেতরে কীভাবে সম্ভব? 'জুলাই সনদ' ও গণভোটের আইনি ভিত্তি কতটা এবং ১৮তম সংশোধনীর ভবিষ্যতই বা কী?

'কথা চলুক'-এর এই পর্বে এসব প্রশ্নের আইনি ও রাজনৈতিক জটিলতা নিয়ে বিশ্লেষণ করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ড. কাজী জাহেদ ইকবাল।

আলোচনায় থাকছে:

- সংবিধান ছুড়ে ফেলার মন্তব্য ও টমাস জেফারসনের নীতি

- সংশোধন ও সংস্কারের মধ্যে আইনি ও রাজনৈতিক পার্থক্য

- ৭২-এর সংবিধান থেকে ১৭তম সংশোধনী, বাংলাদেশের বন্ধুর সাংবিধানিক যাত্রা

- ১৮তম সংশোধনীতে বিরোধী দলের ভূমিকা ও জাতীয় ঐকমত্যের প্রয়োজনীয়তা

- গণভোট, জুলাই সনদ এবং 'সংসদের সার্বভৌমত্ব' বিতর্ক