হেনস্তা হওয়ার সময় কীভাবে ‘কুল’ ছিলেন বাঁধন

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম

গত ৭ই অগাস্ট ইতালির ভেনিসে হেনস্তার শিকার হন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে প্রবাসী বাঙালিদের একাংশের রাজনৈতিক আক্রোশের শিকার হওয়ার সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ‘কথা চলুক’ পডকাস্টে কথা বলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সেদিনের ১০ মিনিটের রোমহর্ষক ঘটনা পরম্পরা, হোটেলের সামনে পরিকল্পিত আক্রমণ, পুলিশ ও বাংলাদেশ হাইকমিশনের তাৎক্ষণিক ভূমিকা, সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন বাঁধন। একই সঙ্গে নিজের সিনেমার ডিরেক্টর ও টিমের দূরত্ব তৈরি করা, টরন্টো ফিল্ম ফেস্টিভালের অভিজ্ঞতা এবং দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও মবের সংস্কৃতি নিয়েও নিজের সুনির্দিষ্ট মতামত তুলে ধরেছেন এই নন্দিত অভিনেত্রী।

এই পর্বে যা আলোচনা হয়েছে:

• ইতালির ভেনিসে ঠিক কী ঘটেছিল সেদিনের সেই ১০ মিনিটে?

• প্রবাসী মহলে আক্রমণের পেছনে কি কোনো পূর্বপরিকল্পনা ছিল?

• বিপদের দিনে বাংলাদেশ হাই কমিশন ও স্থানীয় প্রশাসন কীভাবে পাশে দাঁড়িয়েছিল?

• নিজের সিনেমার ডিরেক্টর ও টিম কেন তাকে ডিসওন করল?

• দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা, মব কালচার এবং পরিবর্তনের প্রত্যাশা।