মাধ্যমিকের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পিএমআপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পিএম
ছবি: যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি প্রোগ্রামের স্প্রিং সেমিস্টার ২০২৭-এর আবেদন নেওয়া শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে এ তথ্য জানান। এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সেমিস্টার যুক্তরাষ্ট্রে থাকা ও পড়াশোনার সুযোগ পাবেন।
নির্বাচিত শিক্ষার্থীরা একটি আমেরিকান পরিবারের সঙ্গে বসবাস, যুক্তরাষ্ট্রের একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করবেন।
তরুণ নেতৃত্বের একটি নেটওয়ার্ক গড়ে তোলা এবং পারস্পরিক সংস্কৃতি ও মূল্যবোধ বিনিময়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২০০৪ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশ নিয়েছেন। ২০২৭ সালের এই প্রোগ্রামে যুক্ত হতে আবদেন করতে হবেwww.iearnbd.org এই ওয়েবসাইটে। আবেদনের শেষ সময়২৩এ সেপ্টেম্বর বিকাল ৪টা।
মাধ্যমিকের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ
বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি প্রোগ্রামের স্প্রিং সেমিস্টার ২০২৭-এর আবেদন নেওয়া শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে এ তথ্য জানান। এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সেমিস্টার যুক্তরাষ্ট্রে থাকা ও পড়াশোনার সুযোগ পাবেন।
নির্বাচিত শিক্ষার্থীরা একটি আমেরিকান পরিবারের সঙ্গে বসবাস, যুক্তরাষ্ট্রের একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করবেন।
তরুণ নেতৃত্বের একটি নেটওয়ার্ক গড়ে তোলা এবং পারস্পরিক সংস্কৃতি ও মূল্যবোধ বিনিময়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২০০৪ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশ নিয়েছেন। ২০২৭ সালের এই প্রোগ্রামে যুক্ত হতে আবদেন করতে হবে www.iearnbd.org এই ওয়েবসাইটে। আবেদনের শেষ সময় ২৩এ সেপ্টেম্বর বিকাল ৪টা।
বিষয়: