স্টামফোর্ডে বিনামূল্যে রুশ ভাষা শেখার সুযোগ

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম

বাংলাদেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য দ্বিতীয়বারের মতো বিনামূল্যে রুশ ভাষা শেখার সুযোগ তৈরি করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সেন্টার ফর ওপেন এডুকেশন ও সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির সহযোগিতায় দুই মাসব্যাপী এ কোর্সের আয়োজন করা হয়েছে।

স্টামফোর্ডের শিক্ষার্থীদের পাশাপাশি রুশ ভাষা ও সংস্কৃতিতে আগ্রহী সাধারণ মানুষও কোনো ফি ছাড়াই কোর্সটিতে অংশ নিতে পারবেন।

সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি ও রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ভাষা শিক্ষা কার্যক্রমের কাঠামো অনুসরণ করে কোর্সটির পাঠদান পরিচালিত হবে। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ায় উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময়ে আগ্রহীদের জন্য এ কোর্স সহায়ক হবে।

পাশাপাশি রুশ সংস্কৃতি ও যোগাযোগ সম্পর্কে জানার সুযোগও থাকছে।

এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা ও একাডেমিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।