প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ এএমআপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম
ক্যারোলাইন লেভিট, প্রেস সেক্রেটারি, হোয়াইট হাউস
মধ্যপ্রাচ্য সংকট সমাধানে দ্বিতীয় দফায় ইরানের সাথে বৈঠকের বিষয়ে আশাবাদী হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
হোয়াইট হাউস বলছে, ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ বন্ধে যেহেতু পাকিস্তানই একমাত্র মধ্যস্থতাকারী হয়ে উঠেছে তাই ইসলামাবাদেই আবার বৈঠক হতে পারে।
হোয়াইট হাউসের ব্রিফিংয়ে লেভিট জানান, “আলোচনাগুলো চলমান এবং ফলপ্রসূ। সম্ভাব্য সরাসরি বৈঠক নিয়েও কথা হচ্ছে। তবে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। আমরা একটি সমঝোতার সম্ভাবনা নিয়ে আশাবাদী।”
গত সপ্তাহে যুদ্ধবিরতি শুরু হলেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় তেহরান-ওয়াশিংটন বৈঠক।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাব দিয়েছে এমন খবর সত্য নয়।
ফের পাকিস্তানেই তেহরান-ওয়াশিংটন বৈঠকের ইঙ্গিত হোয়াইট হাউসের