প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ এএমআপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৩ এএম
ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।
রক্তে প্ল্যাটিলেট কমে যাওয়ায় মাহবুবুর রহমানকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে দেখা যায় তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। দ্রুত শরীরের অবনতি ঘটতে থাকে। শুক্রবার সকালে মারা যান তিনি।
মাহবুবুর রহমান ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগ দেন। এর আগে, তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োজিত ছিলেন। বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পড়াশোনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ)।
মাহবুবুর রহমানের জন্ম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন