আমি নতুন করে দল পুনর্গঠন করবো: মমতা বন্দ্যোপাধ্যায়
আলাপ ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১১:৩৭ এএমআপডেট : ১৬ মে ২০২৬, ১২:১০ পিএম
নির্বাচনের পর পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক করেছেন তৃণমূল নেত্রী ও সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূল নেতাদের উদ্দেশে তিনি বলেছেন আমি নতুন করে দল পুনর্গঠন করবো।
শুক্রবার কালীঘাটে তার বাসভবনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নিয়ে তিনি এই বৈঠক করেন।
বৈঠকে তিনি সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন শেষে সংগঠনটিকে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন।
বলেছেন, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় সত্ত্বেও সংগঠনটি আবার ঘুরে দাঁড়াবে।
তিনি বলেন, “যারা অন্য দলে চলে যাচ্ছেন, তারা যান। আমি নতুন করে দল পুনর্গঠন করবো। আর যারা থাকছেন, তাদের বলছি, ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়গুলো পুনর্নির্মাণ করুন, রং করুন এবং কার্যালয়গুলো আবার খুলে দিন। প্রয়োজনে আমিও রং করে দেব। তৃণমূল কংগ্রেস কখনও মাথা নত করবে না।”
এর আগে ৫ই মে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, কিছু নেতা দল পরিবর্তন করতে পারেন এবং সে বিষয়ে তিনি অবগত আছেন।
তিনি বলেছিলেন, “আমি জানি অনেকেই অন্য দলে যোগ দেবে। তাদের নিজস্ব বাধ্যবাধকতা থাকতে পারে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। যে যেতে চায়, সে যেতে পারে। আমি কাউকে জোর করে আটকে রাখার পক্ষে নই।”
বৈঠক শেষে টিএমসি’র অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে বৈঠকের ছবি পোস্ট করা হয় এবং নির্বাচনি প্রচারণার সময় লড়াইয়ের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক-ও ব্রায়েন।

(তথ্যসূত্র: এনডিটিভি)
বিষয়: