শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

আপডেট : ০৮ মে ২০২৬, ০৫:৪৭ পিএম

শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। বিজেপির ২০৭জন জয়ী প্রার্থীর সাথে বৈঠক করে তাকে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার বিকেলে এই বৈঠক হয়। বৈঠকের পর অমিত শাহ বলেন, “পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনো দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।”

যে কোনো রাজ্যে নির্বাচনের পর পরিষদীয় দলনেতা বাছাইয়ের সময় সেই রাজ্যে পর্যবেক্ষক পাঠানো হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে। এবার পশ্চিমবঙ্গের প্রধান পর্যবেক্ষক করা হয় অমিত শাহকে এবং তার সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছিলেন ওড়িশ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।