প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৭:৪৬ পিএমআপডেট : ২২ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
নিজ দল তৃণমূল কংগ্রেস থেকে 'অপসারণ' করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়।
সোমবার কলকাতার নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতার প্রায় ৭০ জন প্রাক্তন কাউন্সিলর। বৈঠকের নেতৃত্বে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
বিদ্রোহী বৈঠকে তৃণমূলের ২০ নম্বর ধারার কথা উল্লেখ করা হয়েছে। সেই ধারা অনুযায়ী, প্রতি তিন বছর পর পর জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকার কথা। কিন্তু ২০২২ সালের পর আর তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়নি। সেই কারণে প্রস্তাব এনে ভেঙে দেওয়া হলো জাতীয় কর্মসমিতি।
নতুন জাতীয় কর্মসমিতি গঠন করলো ঋতব্রতদের ‘তৃণমূল’।
নতুন কমিটির সহ-সভাপতি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এ ছাড়াও, তৃণমূলের আরও দুই বিধায়ক ফিরহাদ হাকিম এবং রথীন ঘোষকে সহ-সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিনকে।
কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামানকে।
প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এত বড় পরিবর্তন দেখা গেলো। দীর্ঘদিন ধরে দলের মুখ এবং প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তৃণমূল থেকে মমতাকে 'অপসারণ'

বিষয়: