পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
আলাপ ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১২:৪৯ পিএমআপডেট : ০৯ মে ২০২৬, ১২:৪৯ পিএম
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। এর মাধ্যমে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। একই অনুষ্ঠানে নতুন সরকারের মন্ত্রীরাও শপথ নেন।
শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল ১১টায় এই শপথ অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ সময় দুপুর ১২টার কিছু পর রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী।
শপথ শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভিবাদন জানান।
একই অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু।
অনুষ্ঠানস্থলে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ মঞ্চে উপস্থিত ছিলেন নিতিন নবীন, রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান ও জেপি নাড্ডাসহ বিজেপির বিভিন্ন শীর্ষ নেতারা। অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও দেখা যায়, যার মধ্যে ছিলেন যোগী আদিত্যনাথ, চন্দ্রবাবু নাইডু, দেবেন্দ্র ফডনবীশ, হিমন্ত বিশ্বশর্মা, মানিক সাহা, রেখা গুপ্ত, সম্রাট চৌধুরী ও পুষ্কর সিং ধামি।
এছাড়া সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিধায়ক অগ্নিমিত্রা পাল, অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ বিজেপির কেন্দ্র ও রাজ্য পর্যায়ের অনেক নেতা উপস্থিত ছিলেন। কলকাতা ও দেশের বিভিন্ন স্থান থেকে বহু বিশিষ্ট ব্যক্তিও অনুষ্ঠানে যোগ দেন। রাজ্যের সব জেলা থেকেই বিজেপির নেতা-কর্মীরা এসেছিলেন।
এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস পরাজিত হয়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলে মুখ্যমন্ত্রী হন তার এক সময়ের ঘনিষ্ঠ সহকর্মী এবং বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
শপথের আগে শুক্রবার সন্ধ্যায় শুভেন্দু রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করেন এবং নতুন সরকার গঠনের আবেদনপত্র জমা দেন। তার আগেই নিউ টাউনের কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত ২০৭ বিধায়ককে নিয়ে বৈঠক হয়, যেখানে অমিত শাহ উপস্থিত ছিলেন এবং শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেন।

বিষয়: