প্রকাশ : ১২ মে ২০২৬, ১০:২১ এএমআপডেট : ১২ মে ২০২৬, ১১:২৬ এএম
ছবি: যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট টিভির ভিডিও থেকে নেওয়া
যুক্তরাষ্ট্রের আলাস্কার উত্তর প্রান্তের শহর উটকিয়াগভিকে শুরু হয়েছে ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্য মৌসুম। প্রায় তিন মাস সূর্য অস্ত যাবে না এই শহরে।
ব্রিটিশ টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের খবর বলছে আগামী ৮৪ দিন সেখানে সূর্য অস্ত যাবে না উটকিয়াগভিকে। স্থানীয় সময় ১০ই মে রাতের শেষ সূর্যাস্তের পর থেকে ২রা অগাস্ট পর্যন্ত টানা দিনের আলো থাকবে শহরটিতে।
ইন্ডিপেন্ডেন্ট টিভির ওয়েবসাইটে প্রকাশিত একটি টাইমল্যাপস ভিডিওতে দেখা যায়, রাতের আকাশেও সূর্য পুরোপুরি দিগন্তের নিচে নামছে না।
আর্কটিক সার্কেলের অনেক ওপরে থাকায় এই শহরটি যুক্তরাষ্ট্রের সর্ব উত্তরের জনবসতি হিসেবে পরিচিত। পৃথিবীর অক্ষ ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে থাকার কারণে এমন ঘটনা ঘটে।
গ্রীষ্মকালে উত্তর মেরু সূর্যের দিকে ঝুঁকে থাকায় আর্কটিক অঞ্চলের কিছু এলাকায় সূর্য টানা কয়েক সপ্তাহ বা কয়েক মাস দিগন্তের ওপরে থাকে। একেই বলা হয় ‘মিডনাইট সান’।
শুধু আলাস্কাতে নয়, বিশ্বের আরও কয়েকটি দেশে এমন ঘটনা দেখা যায়। যেমন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, কানাডা ও রাশিয়ার উত্তরাঞ্চলেও গ্রীষ্মে দীর্ঘ সময় সূর্য অস্ত যায় না।
নরওয়ের স্ভালবাড অঞ্চলে চার মাস পর্যন্ত সূর্যাস্ত হয় না। শীতকালে এসব এলাকাই আবার চলে যায় দীর্ঘ অন্ধকারে। তখন একে বলা হয় ‘পোলার নাইট’।
উৎকিয়াগভিক শহরে গত বছর শীতে ৬৫ দিন সূর্য ওঠেনি। নভেম্বরের শেষ দিকে সূর্য অস্ত যাওয়ার পর জানুয়ারির শেষ দিকে সেখানে প্রথম সূর্যোদয় দেখা যায়।
তিন মাস সূর্য ডুববে না এই শহরে