টাকা পাঠাতে শুধু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানলেই হয় না, বেছে নিতে হয় সঠিক মাধ্যম। কোন পদ্ধতি টাকা যায় দ্রুত, কোনটিতে খরচ নেই আর কোনটি বড় লেনদেনের জন্য।
আলাপ ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএমআপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম
বাংলাদেশে ব্যাংকগুলোর মধ্যে ইলেকট্রনিকভাবে টাকা স্থানান্তরের জন্য বিভিন্ন ব্যবস্থা চালু রয়েছে।
এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর সময় ব্যাংকের নিজস্ব অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিংয়ে কয়েকটি অপশন দেখা যায়, এনপিএসবি, বিইএফটিএন কিংবা আরটিজিএস। নামগুলো পরিচিত না হলে কোন মাধ্যমে টাকা পাঠানো উচিত, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। অথচ প্রতিটি ব্যবস্থার গতি, লেনদেনের সীমা ও খরচ আলাদা। জরুরি ভিত্তিতে টাকা পাঠানো, বড় অঙ্কের লেনদেন কিংবা নিয়মিত বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রে একেক সময় একেক মাধ্যম ব্যবহার করতে হয়।
বাংলাদেশে ব্যাংকগুলোর মধ্যে ইলেকট্রনিকভাবে টাকা স্থানান্তরের জন্য এসব ব্যবস্থা চালু রয়েছে। এর মধ্যে এনপিএসবি তাৎক্ষণিক লেনদেনের সুবিধা দেয়, বিইএফটিএনের মাধ্যমে কোনো চার্জ ছাড়া টাকা পাঠানো যায়, আর আরটিজিএস মূলত বড় অঙ্কের জরুরি লেনদেনের জন্য ব্যবহৃত হয়।
এনপিএসবি কী
ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবি দিয়ে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে তাৎক্ষণিক টাকা পাঠানো যায়। এনপিএসবি ব্যবহার করে একবারে সর্বোচ্চ ৩ লাখ টাকা পাঠানো যায়। আর একদিনে লেনদেনের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা। দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে।
কর্পোরেট গ্রাহকদের জন্য এই শর্ত আরও শিথিল করা হয়েছে। তারা একেবারে সর্বোচ্চ ৫ লাখ এবং দিনে ২৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবে। তবে ব্যাংকভেদে এই সীমা আরও কমও হতে পারে।
এনপিএসবি ব্যবহারে অন্য ব্যাংকে টাকা পাঠানোর জন্য ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার বা আইবিএফটি সেবার ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ টাকা চার্জ কাটা হয়।
বিইএফটিএন কখন সিলেক্ট করবেন
টাকা লেনদেনের আরেকটি মাধ্যম বিইএফটিএন (BEFTN)। এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক। তবে এই মাধ্যমে এনপিএসবি-এর মতো তাৎক্ষণিক টাকা পাঠানো যায় না।
বাংলাদেশ ব্যাংকের বিইএফটিএন পরিচালনবিধিতে দিনে দুটি প্রসেসিং সেশনের কথা বলা হয়েছে। প্রথম সেশন হলো দুপুর ২টা পর্যন্ত। এর আগে টাকা পাঠালে ঐদিনই প্রাপকের কাছে টাকা চলে যেতে পারে। তবে দ্বিতীয় সেশন অর্থাৎ দুপুর ২টার পরে টাকা পাঠালে সেটা পরের দিন সকাল ১০টায় পৌঁছাতে পারে। তবে আরও দেরিও হতে পারে।
সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি ও ব্যাংকের নির্ধারিত সময়ের কারণে লেনদেনের সময় বাড়তে পারে। সাধারণত বিইএফটিএন মাধ্যমে টাকা পাঠালে সেই টাকা প্রাপকের অ্যাকাউন্টে পৌঁছাতে এক থেকে তিন দিন সময় লাগতে পারে।
কর্মচারীদের বেতন দেওয়া, পেনশন, লভ্যাংশ পাঠানো, বিল পরিশোধ, সরকারি ও ব্যবসায়িক লেনদেনসহ বিভিন্ন কাজে বিইএফটিএন ব্যবহার করা হয়। এই মাধ্যমে লেনদেনের কোনো সীমা নেই। গ্রাহকের কাছ থেকে কোনো চার্জও কাটা হয় না।
বড় লেনদেনে আরটিজিএস
আরটিজিএস (RTGS) বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলো বড় অঙ্কের ও জরুরি আন্তব্যাংক লেনদেনের ব্যবস্থা। এখানে এনপিএসবির মতো তাৎক্ষণিক টাকা পাঠানো যায়। কিন্তু লেনদেনের সর্বনিম্ন সীমা ১ লাখ টাকা। আর সাধারণত সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত টাকা পাঠানো যায়। তবে ব্যাংকভেদে এই সীমা কম বা বেশি হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি লেনদেনে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত চার্জ কেটে নেওয়া হবে। তবে সকল ধরনের ফিএর উপর আবার ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে। অর্থাৎ প্রতি লেনদেনে ১১৫ টাকা পর্যন্ত কাটা যেতে পারে। তবে ব্যাংক চাইলে এর চেয়ে কম চার্জ নিতে পারে।
ব্যাংক থেকে এমএফএস
এনপিএসবির আওতায় এখন শুধু ব্যাংক থেকে ব্যাংকে নয়, ব্যাংক ও মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের (এমএফএস) মধ্যেও লেনদেন করা যায়। যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ, নগদ বা রকেটের মতো এমএফএস অ্যাকাউন্টে এবং এক এমএফএস থেকে অন্য এমএফএস অ্যাকাউন্টেও টাকা পাঠানোর সুযোগ আছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই আন্তঃলেনদেন ব্যবস্থায় ব্যাংক থেকে এমএফএসে টাকা পাঠালে সর্বোচ্চ ০.১৫ শতাংশ এবং এমএফএস থেকে এমএফএসে পাঠালে সর্বোচ্চ ০.৮৫ শতাংশ চার্জ নেওয়া যায়। অর্থাৎ, ব্যাংক থেকেীমএফএস অ্যাকাউন্টে ১ হাজার টাকা পাঠালে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা এবং এমএফএস থেকে অন্য এমএফএসে পাঠালে সর্বোচ্চ ৮ টাকা ৫০ পয়সা চার্জ কাটা যাবে। এসব চার্জ ভ্যাটসহ নির্ধারিত। চার্জ কেবল টাকা পাঠানো ব্যক্তির কাছ থেকে নেওয়া যাবে, প্রাপকের কাছ থেকে নয়।
এক নজরে
তাহলে কোন মাধ্যমে টাকা পাঠানো সুবিধাজনক?
জরুরি ভিত্তিতে অন্য ব্যাংকে টাকা পাঠাতে এনপিএসবি ব্যবহার করা যায়।
হাতে সময় থাকলে এবং লেনদেনের পরিমাণ বা ধরন বিইএফটিএনের নিয়মের সঙ্গে মিললে বিইএফটিএন বেছে নেওয়া যেতে পারে।
আর ১ লাখ টাকা বা তার বেশি অঙ্কের জরুরি লেনদেনের ক্ষেত্রে আরটিজিএস উপযোগী।
তবে প্রতিটি ক্ষেত্রেই ব্যাংকের নির্ধারিত লেনদেনসীমা, সময়সূচি ও চার্জ দেখে নেওয়া প্রয়োজন।
মানি ম্যাটার্স
টাকা পাঠাতে এনপিএসবি, বিইএফটিএন নাকি আরটিজিএস