মিরপুরে ফুটপাতের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর
আলাপ রিপোর্ট
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পিএমআপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম
ঢাকার মিরপুর–১০ নাম্বারের গোল চত্বর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সৃষ্টি হয়।
ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঢাকার মিরপুর–১০ নাম্বারের গোল চত্বর এলাকায় হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে ঘিরে এই ঘটনাটির সূত্রপাত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম আলাপ-কে জানান, মূলত সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের সময় হঠাৎ ধাওয়া-পালটা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে অগ্নিসংযোগের ঘটনার কথা শুনতে পেরেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে রয়েছেন, পরবর্তীতে ঘটনাটি বিস্তারিত জানানো হবে উল্লেখ করেন তিনি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সেই অভিযানের একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠে সিটি করপোরেশনেরসহ একাধিক গাড়িতে হামলা চালান, ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন।

বিষয়: