একটি মামলা যেভাবে বদলে দিয়েছিল উপমহাদেশের রাজনীতি

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১২:৫৬ পিএম

একটি মামলা বদলে দেয় পুরো উপমহাদেশের রাজনীতির গতিপথ।

ভারতের ইতিহাসে শাহ বানু মামলা শুধু একটি পারিবারিক বিরোধ ছিল না। একজন বৃদ্ধ নারীর মাত্র ৫০০ রুপির খোরপোষ দাবির মধ্য দিয়ে সামনে আসে বড় এক প্রশ্ন—ধর্ম আগে, নাকি সংবিধান? এই মামলায় মুখোমুখি দাঁড়ায়- আদালত বনাম ধর্মীয় ব্যাখ্যা, সংবিধান বনাম ব্যক্তিগত আইন, ন্যায়বিচার বনাম ভোটব্যাংক রাজনীতি।

১৯৮৫ সালে ভারতের সুপ্রিম কোর্ট যখন শাহ বানুর পক্ষে রায় দেয়, তখন তা ছিল নারীর অধিকার ও ধর্মনিরপেক্ষ আইনের এক ঐতিহাসিক জয়। কিন্তু সেই রায়ই রাজনৈতিকভাবে চাপে ফেলে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে।

এরপর শুরু হয় একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত— মুসলিম নারী (বিবাহবিচ্ছেদ) আইন পাস করে সুপ্রিম কোর্টের রায় কার্যত নিষ্ক্রিয় করা বাবরি মসজিদ-এর তালা খুলে দেওয়া এই দুই সিদ্ধান্তই ভারতীয় রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করে— হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান ধর্মীয় মেরুকরণ এবং পরবর্তীতে ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস এই ধারাবাহিকতায় শক্তিশালী হয়ে ওঠে বিশ্ব হিন্দু পরিষদ এবং ভারতীয় জনতা পার্টি।

একটি সাধারণ খোরপোষের মামলা— কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়ে সংসদ, রাজনীতি, আদালত এবং সমাজের গভীরে। ইতিহাসে শাহ বানু মামলা তাই শুধু একটি রায় নয়, ছিল একটি ‘টার্নিং পয়েন্ট’- যেখান থেকে নতুনভাবে লেখা শুরু হয় ভারতের রাজনৈতিক গল্প।