ট্রাম্প করোলারি: যুক্তরাষ্ট্রের নজর কি ল্যাতিন আমেরিকার দিকে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

আমেরিকার এখনকার সবচেয়ে বড় শত্রু দেশের একটি দেশ হলো ভেনেজুয়েলা। ঝটিকা এক সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এক সময় এই ভেনেজুয়েলাই ছিল অন্যতম ঘনিষ্ঠ মিত্র। এক সময় ভেনেজুয়েলা ছিল বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশগুলোর একটি। শেভরন, এক্সন-এর মতো আমেরিকান তেল কোম্পানিগুলো সেখানে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে দৃশ্যপট।

১৯৯৯ সালে ক্ষমতায় আসেন উগো চাভেজ। রাষ্ট্রীয় তেল কোম্পানিতে আমূল পরিবর্তন আনেন তিনি। এই একটি ঘটনাই বদলে দেয় আমেরিকা-ভেনেজুয়েলা সম্পর্ক। ২০২৫ সালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল নথিতে উল্লেখ পাওয়া যায় ‘ট্রাম্প করোলারি’ নীতির। এর আগেও আমেরিকার আরেক প্রেসিডেন্ট এ ধরনের নীতি গ্রহণ করেছিল। বহু মানুষ এই নীতিকে মার্কিন আধিপত্য বা সাম্রাজ্যবাদের হাতিয়ার হিসেবে দেখে থাকেন।