জেনসেনকে কারা, কেন ফিরিয়ে আনলেন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

বিবাহবহির্ভুত সম্পর্কের জের ধরে উঠেছিল বিতর্ক। তারপর সেই সম্পর্ক নাকি চাইনিজ এসপিওনাজের সাথে যুক্ত, এমন অভিযোগও এসেছে। এর সুবাদেই টেক জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং পদত্যাগ করেন।

তাইওয়ান থেকে শৈশবে যুক্তরাষ্ট্রে আসেন জেনসেন। রেস্তোরাঁয় ধোয়ামোছার কাজও করেছেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কাজের পাশাপাশি নজর ছিল বড় কিছু করার। এক সময় তিন বন্ধু মিলে এনভিডিয়া আর জিপিইউ নিয়ে আসেন। তারপর ধীরে ধীরে প্রযুক্তি দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিত্বে পরিণত হন।

এনভিডিয়ার সবকিছুই জেনসেন হুয়াংকে কেন্দ্র করে চলে। যে কারণে তিনি পদত্যাগের সাথে সাথে এর শেয়ারের দরও পড়ে যায়। শুরুর দিকটায় বোর্ডের কথা ছিল, জেনসেনকে আর ফেরানো হবে না। তবে এই কথা বদলে যেতে সময় লাগেনি। দুই সপ্তাহেরও কম সময়ে নিজের পদে আবারও ফিরেছেন তিনি।

জেনসেনের এই প্রত্যাবর্তনে এরই মধ্যে এনভিডিয়ার শেয়ারের দর বেড়েছে। তবে পরিস্থিতি আগের মতোই সহজ থাকবে কী না, তা নিয়ে তর্কবিতর্ক রয়েছে। মার্কিন সরকারের সর্বোচ্চ হস্তক্ষেপে তিনি ফের ক্ষমতায় এসেছেন, তবে এই বিষয় নিয়ে আরও খতিয়ে দেখা হবে ভবিষ্যতে।