বাংলাদেশ কি ২০৫০ সালের মধ্যে তলিয়ে যাবে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের বড় অংশ পানির নিচে তলিয়ে যাবে। আবার বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের গবেষণা বলছে, ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে ১ মিটার।

এক মিটার বাড়লেই নদীতে মিশবে নোনা পানি, কৃষিখাত ধ্বংস হয়ে যাবে, দেখা দিবে পানি ও খাদ্যের সংকট। এমন দুর্যোগের সংকট বাংলাদেশ ছাড়া অন্যান্য উপকূলীয় দেশ এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর ক্ষেত্রেও আছে।

এদিকে, কয়েকদিন আগে বন্যা ও পাহাড়ধসের প্রলয় নামল নেপালে। এর পেছনে স্পষ্টতই জলবায়ু পরিবর্তন দায়ী। তবে যে জলবায়ু পরিবর্তনের কারণে দেশগুলো সংকটের মুখে, সেখানে তাদের দায় আসলে কতটুকু? উন্নত রাষ্ট্রগুলো যারা এর পেছনে মূলত দায়ী, তাদের জবাবদিহি বা ক্ষতিপূরণ নিশ্চিত করার ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? কেন উন্নয়নশীল দেশগুলোকে এখন চিন্তা করতে হচ্ছে, তারা আদৌ কয়েক দশক পর টিকে থাকবে কিনা?