প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ এএমআপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
একজন আরেকজনের প্রতি আকর্ষণ, প্রেম-প্রেম অনুভূতি, এবং একটা লেভেলের ভরসা দিয়ে তৈরি হয় একটা রোমান্টিক সম্পর্ক। তবে ইতিহাসে অনেকবারই এই ধরনের সম্পর্কে জড়ানোর পর একপক্ষ আবিষ্কার করেছে, তারা আসলে কোনো সম্পর্ক না, বরং একটা গোয়েন্দা অপারেশনের অংশ।
হানিট্র্যাপ শব্দের ব্যবহার প্রথম দেখা গেছিল ব্রিটিশ লেখক জন লাকারের ‘টিংকার, টেইলর, সোলজার, স্পাই’ নামক গোয়েন্দা উপন্যাসে। তবে এর অনেক আগেই ইতিহাসের প্রথম নথিভুক্ত হানিট্র্যাপ অপারেশনে অংশ নেন ডাচ নৃত্যশিল্পী মাতা হারি।
এরপর কোল্ড ওয়ারের সময় ব্যাপক হারে হানিট্র্যাপ ব্যবহার করেছে সিআইএ, কেজিবি ও চীনের গোয়েন্দারা। কখনও কেজিবির ফাঁদে ধরা দিয়েছেন মার্কিন মেরিন, কখনও চীনের ফাঁদে পড়েছেন ফরাসি সরকারি কর্মী। মোসাদের হানিট্র্যাপে পড়েছেন তাদের নিজের দেশের পারমাণবিক কেন্দ্রের কর্মী। তবে সিআইএ সরাসরি টার্গেট করত রাষ্ট্রপ্রধানদের। ইন্দোনেশিয়ার সুকর্ণ ও কিউবার ফিদেল কাস্ত্রোর ওপর হানিট্র্যাপ ব্যবহার করতে গিয়ে লজ্জাজনকভাবে ব্যর্থ হতে হয়েছে মার্কিন গোয়েন্দাদের।
এখন হানিট্র্যাপ শব্দটি শুনলেই মাথায় আসে এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের নাম। তবে ইতিহাসে হানিট্র্যাপে ধরা পড়া রাঘব বোয়ালদের মধ্যে জেনসেন হুয়াং শুধু একটিই নাম।
হানিট্র্যাপের ফাঁদে পড়েছেন যেসব রাঘব বোয়াল