শেনজেনে ভবিষ্যত পৃথিবীর ভাগ্য লিখবেন ট্রাম্প-পুতিন-জিনপিং

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

১৯৪৫ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন আর যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা এক টেবিলে বসেছিলেন আলোচনায়। সেই ইয়াল্টা সম্মেলন পরবর্তী বিশ্ব-ব্যবস্থার নকশা ঠিক করে দিয়েছিল বহুভাবে। শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর তিন নেতা আবারও একসাথে বসতে চলেছেন, সেই ঘটনার ৮১ বছর পর। এবার মিটিং চীনের শেনজেন-এ, যেখানে বসবেন ডনাল্ড ট্রাম্প, শি জিনপিং এবং ভলাদিমির পুতিন।

ইয়াল্টায় তিন ক্ষমতাধর নেতা বসার পর পরবর্তী দুনিয়ার অনেক বিষয়ই নির্ধারিত হয়ে গিয়েছিল সেই মিটিংয়ের আলোচনা ও সিদ্ধান্তের ওপর। এবারে শেনজেনের মিটিং নিয়েও রয়েছে অনেক ধরনের আলোচনা এবং জল্পনা কল্পনা।

ইরান যুদ্ধ, উক্রেইন যুদ্ধ, পারমাণবিক অস্ত্রের ক্ষমতা, বৈশ্বিক সংকট মোকাবেলা ছাড়াও আরও অনেক বিষয় নিয়ে এই মিটিংয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আর এর প্রভাব এই দেশগুলো ছাড়াও পুরো বিশ্বে ছড়িয়ে যেতে পারে। 

শেনজেনের মিটিং কি তাহলে ইয়াল্টা ২.০ হতে চলেছে? এর প্রভাব কি সেভাবেই ছড়িয়ে যাবে? সেটি এখন সবার আলোচনার বিষয়।