যেভাবে ভোলার ঘূর্ণিঝড় স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছিল
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএমআপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
গাছের ডালে ডালে ঝুলছে মানুষের লাশ। যতদূর চোখ যায় কোনো ঘরবাড়ি নেই, আছে শুধু ধ্বংসস্তূপ। গবাদি পশু, ক্ষেত-খামার সব ভেসে গেছে। কোনো পরিবারের বেঁচে আছে দুই-একজন। আবার কোনো পরিবার একেবারেই নিশ্চিহ্ন।
এই অবস্থায় বিদেশ থেকে ছুটে আসছে একের পর এক ত্রাণবোঝাই বিমান, সমাজকর্মী, বাড়ানো হচ্ছে সাহায্যের হাত। সবাই অবাক হয়ে দেখছে, যেই দেশে এই দুর্যোগ, এই বিপর্যয়, সেই দেশের সরকারই যেন পুরোপুরি নির্বিকার। এমনটাই হয়েছিল একটি দেশে, এবং সেখান থেকে মানুষের ক্ষোভ উপচে পড়ে রূপ নেয় স্বাধিকার ও এক পর্যায়ে স্বাধীনতার সংগ্রামে।
১৯৭০ এর ভোলা ঘূর্ণিঝড়ের আগে-পরের অবস্থাটা এমনই ছিল। বাংলাদেশ, বা তখনকার পূর্ব পাকিস্তানের উপকূলে আঘাত হেনেছিল এই প্রলংকরী ঝড়। এর পরের বছরই বাংলাদেশ স্বাধীন হয়।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে কোন বিষয়গুলো ত্বরান্বিত করেছিল? পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনীতি ও উন্নয়নের বৈষম্য, পূর্ব বাংলার মানুষের ভাষা-সংস্কৃতি ও পরিচয়ের ওপর পাকিস্তানের কুঠারাঘাত, এই অঞ্চলের মানুষের স্বায়ত্তশাসন ও অধিকারের ওপর বিধিনিষেধ, এবং সবশেষে একাত্তরের পঁচিশে মার্চে গণহত্যার শুরু, এই বিষয়গুলো এই আলোচনায় আসে।
তবে সত্তরের দশকে এমন একটি ফ্যাক্টর পূর্ব বাংলার স্বাধিকার, এবং দিনশেষে বৃহত্তর স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছিল, যার জন্য কেউ প্রস্তুত ছিল না, এবং যা কেউ পরিকল্পনা করেনি। সেটি ছিল ভোলা ঘূর্ণিঝড়।