ভারতীয় রুপির ওঠানামা কীভাবে বাংলাদেশের নিত্যপণ্যের দামে প্রভাব ফেলে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

রুপির দাম যদি কমে, তাহলে যেসব বাংলাদেশিরা চিকিৎসা বা ঘুরতে ভারতে যান, তাদের খরচ কিছুটা কমে ঠিকই। কিন্তু আমাদের রান্নাঘরের নিত্যপণ্যে এর প্রভাব আসলে ঠিক কী রকম? পেঁয়াজ কিংবা চাল-ডালের দাম সত্যিই কি কমে? আবার রুপির দাম বাড়লে সেই প্রভাবই বা হয় কেমন?

ভারতীয় রুপির দাম কমলে আসলেই কি বাংলাদেশের বাজারে নিত্যপণ্যের দাম কমে? আর রুপির দাম বাড়লে কি নিশ্চিতভাবেই বেড়ে যায় চাল, ডাল, পেঁয়াজ কিংবা চিনির দাম? 

এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। পাশাপাশি এমন কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে, যেগুলোতে রুপির দামের ওঠানামায় প্রভাব পড়েছিল বাংলাদেশে।