প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১২:৪২ পিএমআপডেট : ২০ জুলাই ২০২৬, ১২:৪৪ পিএম
ট্রাম্প বোধহয় ভাবছিলেন ট্রফিটা একসঙ্গে তুলে ধরলে ছবিটা আরও ঐতিহাসিক হবে!
স্পেন বিশ্বকাপ জিতেছে ঠিকই, কিন্তু ট্রফি তোলার আগে যেন আরেকটা ম্যাচ খেলতে হলো!
পুরস্কার বিতরণীর সময় মাঠে ঢুকতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে গ্যালারির একাংশ দুয়োধ্বনি দিয়ে স্বাগত জানায়। ম্যাচের আগেও ট্রাম্পকে স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হলে একই ধরনের প্রতিক্রিয়া শোনা গিয়েছিলো, তবে সবচেয়ে জোরালো শব্দ ওঠে ট্রফি দেওয়ার সময়।
এরপর ঘটল আরও মজার দৃশ্য। স্পেনের খেলোয়াড়রা যখন ট্রফি নিয়ে উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন, ট্রাম্প তখনও মঞ্চে দাঁড়িয়ে। শেষ পর্যন্ত ফিফা কর্মকর্তাদের ইঙ্গিতের পর তিনি সরে যান। আর সামাজিক মাধ্যমে শুরু হয়ে যায় হাস্যরস।
অনেকে লিখেছেন, ট্রাম্প বোধহয় ভাবছিলেন ট্রফিটা একসঙ্গে তুলে ধরলে ছবিটা আরও ঐতিহাসিক হবে!
বিশ্বকাপের ফাইনাল শেষ, কিন্তু ইন্টারনেটের ফাইনাল বাঁশি তখনও বাজেনি।
ট্রফি তোলার আগে যেন আরেকটা ম্যাচ

বিষয়: