‘ছাত্রদলের পক্ষ থেকে কোনো ক্রেডিট এক সেকেন্ডের জন্য দাবি করা হয়নি’

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০২:১২ পিএম

জুলাইয়ের ভেতরের গল্প জানতেই আলাপ-এর বিশেষ আয়োজন ভয়েস অব জুলাই

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, নতুন রাজনৈতিক বাস্তবতার উত্থান এবং আন্দোলনের নেপথ্যের ইতিহাস নিয়ে সাক্ষাৎকারভিত্তিক এই পডকাস্ট সিরিজে অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেছেন আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রাজনীতিক, শিক্ষাবিদ, লেখক, সংগঠক ও বিশ্লেষকেরা।

উঠে এসেছে আন্দোলনের অজানা গল্প, এক দফার জন্ম, ক্ষমতার পালাবদলের নেপথ্য ঘটনা, নতুন রাজনৈতিক শক্তির উত্থান, অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ, জুলাইয়ের অর্জন-অপূর্ণতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ।

প্রথম পর্বের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। জুলাই অভ্যুত্থানের আগে থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে লড়ছিলেন এই ছাত্রনেতা। আলাপ-এর জন্য সাক্ষাৎকারটি নিয়েছেন রেজোয়ানুল হক।