সারজিস ও হাসনাতকে তুলে নিয়ে কী করেছিলো ডিজিএফআই

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম

জুলাইয়ের অজানা ইতিহাস, নেপথ্যের সিদ্ধান্ত আর ক্ষমতার পালাবদলের ভেতরের গল্প জানতে দেখুন আলাপ-এর বিশেষ আয়োজন ভয়েস অব জুলাই

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, নতুন রাজনৈতিক বাস্তবতার উত্থান এবং আন্দোলনের নেপথ্যের ইতিহাস নিয়ে সাক্ষাৎকারভিত্তিক এই পডকাস্ট সিরিজে অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেছেন আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রাজনীতিক, শিক্ষাবিদ, লেখক, সংগঠক ও বিশ্লেষকেরা।

উঠে এসেছে আন্দোলনের অজানা গল্প, এক দফার জন্ম, ক্ষমতার পালাবদলের নেপথ্য ঘটনা, নতুন রাজনৈতিক শক্তির উত্থান, অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ, জুলাইয়ের অর্জন-অপূর্ণতা এবং বাংলাদেশের ভবিষ্যত।

পর্বের অতিথি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান ছাত্রনেতা, বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক হওয়া সত্ত্বেও ২০২৪ সালের অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারে কিংবা কোন নীতিনির্ধারণী পর্যায়ে সারজিস আলমের জায়গা হয়নি। এ নিয়ে "একটা খারাপ লাগা আছে" বলে আলাপ-এর বিশেষ পডকাস্ট সিরিজ ভয়েস অব জুলাই-তে বলেছেন তিনি।

এনসিপি'র টিকেটে পঞ্চগড় থেকে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোট পেয়েও শেষ পর্যন্ত সারজিস আলম পরাজিত হন বিএনপি'র প্রার্থীর কাছে।

রেজোয়ানুল হক-এর এই পডকাস্ট সিরিজের শেষ পর্বে থাকছে 

> জুলাই অভ্যুত্থান চলাকালে ডিজিএফআই’এর সেফ হাউজে থাকার অভিজ্ঞতা,

> ঢাকার ডিবি কার্যালয়ে ছয়দিন ধরে আটক থাকার অভিজ্ঞতা,

> আন্দোলন কীভাবে সংগঠিত করেছেন সেই বৃত্তান্ত আর

> অভ্যুত্থান পরবর্তী সময়ে কী উপায়ে সরকার গঠিত হয়েছিল তার ভেতরের খবর।