পর্দায় আছেন আবু বকর, বাস্তবে কারা?

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

পাকিস্তানি টিভি সিরিজ দার-এ-নিজাত-এর প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে উঠেছেন দর্শক। যিনি হয়তো এই চরিত্রের নামও শোনেননি আগে, তার চোখেও ফেইসবুকে কমবেশি ‘বকর-বন্দনা’ চোখে পড়তে পারে।

পাকিস্তানি একটা টিভি সিরিজ, নাম হচ্ছে দার-এ-নিজাত। আবু বকর হচ্ছে এই সিরিজের ক্যারেক্টার। আবু বকর অত্যন্ত ইতিবাচক, নীতিবান ও সহিষ্ণু এক যুবক। একটা মানুষ যে কীভাবে এত ভালো হতে পারে, আপনি অবাক হয়ে যেতে পারেন। তার সাথে যতই খারাপ ব্যবহার করা হোক না কেন, অন্যায় করা হোক না, অবিচার-অত্যাচার ইত্যাদি করা হোক না কেন; সে ভালো ব্যবহার করে যায় প্রত্যুত্তরে।

এই গল্পের একটু বাইরের দিকে আসা যাক। এটা গল্প নয়, সত্যিকারের ঘটনা। ঘোরতর কঠিন ও কঠোর বাস্তব। ঘটনা বাংলাদেশের। আইন ও সালিশ কেন্দ্রের একটা হিসাব অনুযায়ী, গত পাঁচ বছরে স্বামীর হাতে স্ত্রীর হত্যা হয়েছে এক হাজার ৩৪। এ ছাড়াও সবখানেই নির্যাতনের শিকার নারীরা। সেখানে, আবু বকরের মতো একটি কোমল এবং সহায়ক চরিত্র তাদের পছন্দনীয় হয়ে ওঠারই কথা।

আমাদের সোসাইটিই বলুন বা পারিপার্শ্বিকতাই বলুন, সেটার শ্বাপদসংকুল এবং নেতিবাচক পরিস্থিতির জন্যই আবু বকরের মতো একটি সুপার গ্রিন ফ্ল্যাগ, সফট এবং সাপোর্টিভ মানুষই এখন তাদের কাছে ইপ্সিত।