বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকেরা কেন বারবার আন্দোলনে নামেন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএমআপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম
শনিবার, রবিবার, সোমবার। টানা তিনটা দিন। মিরপুর, গাজীপুর, আশুলিয়া। রাজধানীর চারপাশের পোশাক আর শিল্পাঞ্চল আবার উত্তাল। পথে নেমেছেন শ্রমিকেরা, দাবি- বাড়াতে হবে বেতন।
রাস্তায় শ্রমিক। রাস্তায় পুলিশ। কোথাও পুড়েছে পুলিশের গাড়ি, কোথাও পুলিশ বক্স। বন্ধ ছিল মেট্রোরেলের তিনটি স্টেশন, ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক। বিজিএমইএ বলছে, শুধু রবিবারই ৫২৯টি কারখানায় উৎপাদন চালানো যায়নি। প্রায় ১০ লাখ হাজার শ্রমিক কারখানা ছেড়ে বেরিয়ে গেছেন। শ্রমিকদের কথা, এখনকার সাড়ে বারো হাজারের বেতনে সম্ভব না, বেতন করতে হবে তিরিশ হাজার। রয়েছে ষড়যন্ত্র তত্ত্বও। পুলিশ বলছে, আন্দোলনে ঢুকে পড়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর শ্রমিকরা বলছেন, জিনিসপত্রের অনেক দাম বেড়েছে, এই বেতনে সংসার চলে না।
কোনটা সত্যি? সবটাই, নাকি কিছু কিছু? নাকি মিথ্যাও আছে কোনো? আন্দোলনটা কীভাবে শুরু হলো? এর পেছনে সত্যিই কারা আছেন, আর কারা আছেন বলে দাবি করা হচ্ছে? আর বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরির আন্দোলন কেন বারবার এভাবেই ফেটে পড়ে? আলাপ এক্সপ্লেইনারের এই পর্বে এসব প্রশ্নেরই কিছু উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। আমার নাম সামি আল মেহেদী।