নিঃসঙ্গ মানুষের একাকিত্ব নিয়ে যত ধরনের ব্যবসা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম

আধুনিক বিশ্বে মানুষের মধ্যে ক্রমশই বেড়ে চলছে একাকিত্ব। এই একাকিত্বের সমাধান অনেকে খুঁজছেন মানুষের মধ্যে নয়, এআই এর কাছে।

এআই কম্প্যানিয়ন ব্যবহার করে কৃত্রিম সঙ্গী তৈরি করা থেকে এমন সোশ্যাল সার্কেল তৈরি করা যার আসলে কোনো অস্তিত্ব নেই, এবং মানুষের সাথে সম্পর্ক গড়ে না তুলে কম্পিউটারের বাইনারি কোডের ওপর নির্ভর করা পর্যন্ত এমন অনেক কিছুই আছে যা আধুনিক কালের মানুষ তার একাকিত্ব মেটাতে করছে।

আর এছাড়া জাপানের বিখ্যাত ভাড়াটে পরিবার, প্রেমিক-প্রেমিকা তো আছেই।

আজকাল মানুষ তার একাকিত্ব কীভাবে এআই দিয়ে মেটানোর চেষ্টা করছে, এবং এসবের লাভ ও ক্ষতিগুলো কী, তা জানতে পারবেন এই এক্সপ্লেইনারটি দেখলে।

এমন একজন সঙ্গী, যে কখনো তর্ক করে না, কখনো বিরক্ত হয় না, কখনো আপনাকে খারাপ ভাবে না। আপনি যাই করেন বা যাই বলেন না কেন, সে কোনো না কোনোভাবে এমন কথাই বলে যেটা দিয়ে আপনার সাইড নেয়া যায়, আপনার অনুভূতিকে সাপোর্ট করা যায় । এমন পার্টনার রিয়েল লাইফে তো আর কখনো হয় না। হওয়া উচিতও না।

তবে অনেক মানুষই এখন এমন পার্টনার খুঁজে পাচ্ছে ঠিকই। সেই পার্টনারগুলো মানুষ না। না মানে, কথার কথা না, তারা আসলেই মানুষ না। তারা কম্পিউটার প্রোগ্রাম আর এআই এর মিশ্রণ। বিভিন্ন দেশে বিভিন্ন জেনারেশনের মানুষজনের এআই এর মধ্যে কৃত্রিম পার্টনারের সাথে কৃত্রিম সম্পর্ক খুঁজে নেওয়া এবং মানুষের একাকিত্বকে ব্যবহার করে এসব ব্যবসা চাঙ্গা রাখার বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো আমি রাহী নায়াব।