চীনই কি বিশ্বের নতুন সুপারপাওয়ার?

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম

অনেকেই বলেন, ২০০ বছর আগে, এই কথা বলেছিলেন নেপোলিয়ান বোনাপাট। নেপোলিয়ন খুবই পরিচিত একজন মানুষ। ফরাসি এই সম্রাট ছিলেন, অত্যন্ত যুদ্ধবাজ একজন মানুষ এবং ইতিহাসের অন্যতম সেরা সামরিক কমান্ডারদের একজন। তবে চীনকে নিয়ে তিনি এই কথা আদৌ বলেছিলেন কিনা, তা নিয়ে বিতর্ক আছে। কিন্তু বিতর্ক থাকলেও- অর্থনৈতিক, রাজনৈতিক ও বৈশ্বিক শক্তি হিসেবে, চীনের সম্ভাব্য উত্থানকে বোঝানোর জন্য, ব্যবহার করা হয় এই কথাটি।

অনেকেই বলেন, নেপোলিয়ন যখন নির্জন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত জীবন কাটানোর সময় চীনকে নিয়ে এরকম কথা বলেছিলেন। তখন ইউরোপে পুরোদমে চলছে শিল্পবিপ্লব। নতুন নতুন প্রযুক্তির আবির্ভাবে বদলে যাচ্ছে সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো। ইউরোপ তখন নতুন নতুন উপনিবেশ তৈরি এবং বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারে ব্যস্ত।