‘এই ভুলটা কইরেন না, তাহলে বহু ছাত্রের লাশ খুঁজে পাবেন না’

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

জুলাইয়ের অজানা ইতিহাস, নেপথ্যের সিদ্ধান্ত আর ক্ষমতার পালাবদলের ভেতরের গল্প জানতে দেখুন আলাপ-এর বিশেষ আয়োজন ভয়েস অব জুলাই

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, নতুন রাজনৈতিক বাস্তবতার উত্থান এবং আন্দোলনের অন্তরালের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত এই সাক্ষাৎকারভিত্তিক পডকাস্ট সিরিজে কথা বলেছেন আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রাজনীতিক, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, সংগঠক ও বিশ্লেষকেরা। তাদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে উঠে এসেছে ইতিহাসের আড়ালে থাকা বহু অজানা অধ্যায়।

এই পর্বের অতিথি আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। সাংবাদিক রেজোয়ানুল হক-এর সঙ্গে দীর্ঘ আলোচনায় তিনি তুলে ধরেছেন আন্দোলনের ভেতরের বহু অপ্রকাশিত ঘটনা, সিদ্ধান্ত গ্রহণের মুহূর্ত এবং সেই সময়ের উত্তেজনাপূর্ণ বাস্তবতা।

আলোচনায় উঠে এসেছে কীভাবে এবং কখন ছাত্রদের সাথে তারা যোগাযোগ রাখছিলেন আন্দোলনের বিভিন্ন পর্যায়ে, বিএনপি, জামায়াত ইসলামী এবং হেফাজতে ইসলামীর সাথে সমন্বয় কীভাবে হয়েছিলো আর সরকার পতনের দিন কাশিমপুর কারাগারে কী হচ্ছিলো।

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু কথা বলেছেন -

- সরকার পতনের ঠিক পরপরই সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর আলোচনা নিয়ে বঙ্গভবনে কী হয়েছিলো

- আসলেই কি সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কথা ভাবা হচ্ছিলো

- বিপ্লবী সরকার গঠনের আলোচনা থাকলেও কেন তা হলো না

- আন্দোলনের সময় বিএনপি’র ভূমিকা

- কোন শর্তে অধ্যাপক ইউনূস রাজী হয়েছিলেন আর কেনইবা পরে তিনি কর্তৃত্ব খাটাতে পারেননি

- অন্তর্বর্তী সরকারে ছাত্রদের যাওয়া, পরে দল গঠন ও জামায়াতের সাথে জোটে যাওয়া নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের নেপথ্যের অজানা ইতিহাস, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা উঠে এসেছে এই পডকাস্টে।