সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ দেশে এসেছে
আলাপ রিপোর্ট
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ এএমআপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ এএম
সৌদি আরবে সোফা কারখানায় আগুন লেগে মারা যাওয়া ৭ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহের কফিন বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করেন।
মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান, নিহতদের দাফন-কাফনের প্রাথমিক খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া প্রশাসনিক প্রক্রিয়া শেষে আগামী তিন মাসের মধ্যে প্রতি পরিবারকে তিন লাখ টাকা করে স্থায়ী আর্থিক অনুদান দেওয়া হবে।
গত ৯ই অগাস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুন লেগে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। প্রথম দফায় গত ২৭এ আগস্ট ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছিল।

বিষয়: