বিমান বাহিনীর কর্মকর্তার মরদেহ উদ্ধারের দুই দির পর মামলা দায়ের
আলাপ রিপোর্ট
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএমআপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএম
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে। ৩১এ অক্টোবর শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলা করেন।
শনিবার সকালে পুলিশের বরাতে জানা যায়, হত্যা করে লাশ নদীতে ফেলে গুম করার অভিযোগে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছ থেকে নিয়ে গেছে নৌ পুলিশ।
তুরাগ নদ থেকে লাশ উদ্ধারের দুই দিন পর গতকাল রাতে তাহসিফের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হলো। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। এরপর রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানান, তিনি বাসায় ফিরছেন। তবে এরপর আর বাসায় ফেরেননি।
পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করা হলেও পরে তাঁর সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ।

বিষয়: