পরীক্ষা চলাকালে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের গুলিতে দুইজন নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গু*লিতে অন্তত দুইজন নিহ*ত হয়েছেন, আহ*ত হয়েছেন আরও ৯জন। সন্দেহভাজনকে খুঁজতে অভিযানে নেমেছে ৪০০ জনেরও বেশি পুলিশ।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা দিচ্ছিলেন শিক্ষার্থীরা। সে সময়ই ভবনে ঢুকে গু*লি চালায় সেই বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুইজন, আহ*ত হন আরও ৯জন।
 
রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাকি বলেছেন, “যা অকল্পনীয়, তা ঘটেছে।” তিনি সন্দেহভাজনকে ধরতে সব ধরণের পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন। এই ঘটনার পর পুরো ক্যাম্পাস ঘিরে ফেলা হয়েছে। মেয়র ব্রেট স্মাইলি বলেছেন,যে যেখানে আছেন সেখানেই যেন নিরাপদে অবস্থান করেন।
 
হামলাকারীর একটি ভিডিও প্রকাশ হয়েছে, যেখানে হামলার পর তাকে সেই ভবন থেকে বেরিয়ে যেতে দেখা গেছে, তবে ভিডিওতে তার মুখ দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, সন্দেহভাজন ব্যক্তির বয়স ৩০-এর কাছাকাছি।